বিদ্রোহী প্রার্থী ও ধানের শীষ সমর্থকদের সংঘর্ষ, আহত ৩

ঝিনাইদহ সংবাদদাতা

ঝিনাইদহের কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থী ও ধানের শীষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটেছে। এতে অন্তত ৩ জন আহত হয়েছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে কালীগঞ্জ উপজেলার পুকুরিয়া গ্রামে কাপ-পিরিচ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ ও ধানের শীষের প্রার্থী রাশেদ খানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, কথাকাটাকাটির এক পর্যায়ে ধানের শীষের সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের একটি মুদি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে। এতে উভয়পক্ষের অন্তত ৩ জন আহত হন। আহতদের মধ্যে দুজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে এখনও কাউকে আটক করা হয়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, কালীগঞ্জ উপজেলার তিল্লা বাজারে ধানের শীষ ও স্বতন্ত্র কাপ-পিরিচ প্রতীকের দুটি নির্বাচনী অফিস পাশাপাশি থাকায় সংঘর্ষের সূত্রপাত ঘটে। হামলার কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ধানের শীষের প্রার্থী রাশেদ খান বলেন, ‘আমি এ ধরনের কোনো ঘটনার খবর পাইনি। খোঁজ নিয়ে জানার পর মন্তব্য করব।’
অপরদিকে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বলেন, বিনা উস্কানিতে আমার নেতাকর্মীদের ওপর হামলা ও ভয়ভীতি চালানো হচ্ছে। প্রশাসন আগেও পদক্ষেপ নেয়নি। এ পরিস্থিতি চললে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হবে।
কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, দুইপক্ষের কথা-কাটাকাটির জেরে সংঘর্ষ হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে। পরিস্থিতি এখন স্বাভাবিক।