শিরোনাম

যশোর শিশু হাসপাতালকে পূর্ণাঙ্গ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

যশোর সংবাদদাতা
যশোর সংবাদদাতা
যশোর শিশু হাসপাতালকে পূর্ণাঙ্গ করা হবে: প্রতিমন্ত্রী অমিত
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে করোনারি ইউনিট উদ্বোধনের পর শিশু হাসপাতালকে পূর্ণাঙ্গ করার উদ্যোগ নেওয়া হবে।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে চারুকলা কলেজে শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী ও স্থায়ী আর্ট ক্যাম্প স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘এখন যারা গণতন্ত্রের কথা বলছেন, যারা ফ্যাসিবাদবিরোধী কথা বলছেন, তাদের অনেকের কারণেই শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছেন। শেখ হাসিনা একদিনে ফ্যাসিস্ট হননি।’

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, চারুকলা কলেজেটি গড়ে তোলার পেছনে সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের পরিবারের অবদান রয়েছে। কলেজের জমির জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করা হবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সহযোগিতা চাওয়া হবে।

যশোরের উপশহরকে বসবাসযোগ্য হিসেবে গড়ে তুলতে বিএনপি কাজ করেছে জানিয়ে বলেন, উপশহরে আধুনিক পার্ক করার চেষ্টা করা হয়েছে। শিশু পার্ক করা হচ্ছে, মসজিদ নির্মাণ করা হয়েছে। মাস্টারপ্ল্যান পরিবর্তন করে উপশহরে মহিলা কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের ভবন নির্মাণ করা হয়েছে।

যশোরের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, উন্নয়নের যে কাজগুলো এখনো বাকি রয়েছে, সেগুলোও সম্পন্ন করা হবে। যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পূর্ণাঙ্গ করোনারি ইউনিট উদ্বোধনের পর শিশু হাসপাতালকে পূর্ণাঙ্গ করার উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এম সুলতান ফাইন আর্ট কলেজের অধ্যক্ষ মো. শামীম ইকবাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু এবং জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।

/এসআর/