গাজীপুরে কলেজছাত্রীকে অপহরণ, ছাত্রদল নেতা বহিষ্কার

গাজীপুর সংবাদদাতা

গাজীপুরের শ্রীপুরে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে এক কলেজছাত্রীকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে মেয়েটির পরিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এরপর দলীয় পদ থেকে মো. রিজভীকে বহিষ্কার করা হয়েছে।
গত সোমবার সকালে কলেজছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। ছাত্রীর পরিবার রিজভী, তার বাবা মনির হোসেন ও মা নিলুফা আক্তারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্ত মো. রিজভী পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। সোমবার গাজীপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সরকার রাকিব হোসেনের সই করা এক চিঠিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাকে পদ থেকে বহিষ্কারের কথা জানানো হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে পিয়ার আলী কলেজের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী বাড়ির সামনের একটি দোকানে কেনাকাটা করতে যান। এ সময় রিজভী কয়েকজন সহযোগীকে নিয়ে সেখানে অবস্থান করছিলেন। ছাত্রী দোকানের সামনে গেলে তাকে টেনে একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।
স্বজনদের অভিযোগ, কলেজে যাওয়া-আসার পথে রিজভী ওই ছাত্রীকে উত্ত্যক্ত করছিলেন। বিষয়টি তার মা-বাবাকে জানানো হলে তারা ছেলেকে শাসন না করে উল্টো ছাত্রীর পরিবারের কাছে বিয়ের প্রস্তাব দেন। তবে ছাত্রীর পরিবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
অভিযোগের বিষয়ে জানতে রিজভীর মুঠোফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।
গাজীপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ হোসেন গণমাধ্যমকে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ ওঠায় রিজভীকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে।
শ্রীপুরের মাওনা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহিনুর ইসলাম বলেন, স্বজনদের দেখানো বিভিন্ন বাড়িতে অভিযান চালানো হয়েছে। তবে এখনো তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। ওই ছাত্রীকে উদ্ধারে অভিযান অব্যাহত আছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।