গাজীপুরে পানিবন্দী হাজারো পরিবার

গাজীপুরে পানিবন্দী হাজারো পরিবার
গাজীপুর সংবাদদাতা

টানা তিন ঘণ্টার বৃষ্টিতে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার অন্তত ছয়টি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে প্রায় পাঁচ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, এলাকার কোথাও কোথাও ডুবে গেছে সড়ক, ব্যবসাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকা। কোথাও কোমরসমান পানিতে তলিয়ে গেছে পুরো এলাকা। দুর্ভোগে পড়া অনেক মানুষ রাত থেকে আশ্রয় নিয়েছেন উঁচু সড়কে।
গত সোমবার ভোর রাতে টানা বৃষ্টির পর আজ বুধবার (১৭ জুন) সকালেও পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা যায়। পৌর কর্তৃপক্ষ বলছে, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা ও পানি ধারণক্ষমতার সীমাবদ্ধতার কারণে পানি নামতে সময় লাগছে।
স্থানীয় লোকজনের অভিযোগ, অপরিকল্পিত নগরায়ণ, খাল ও জলাধার দখল এবং অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য ভারী বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হচ্ছে। বিশেষ করে শিল্পাঞ্চল ও ঘনবসতিপূর্ণ এলাকায় পানি নিষ্কাশনের দুর্বল ব্যবস্থার কারণে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। তাদের দাবি, সফিপুর আনসার ভিডিপি একাডেমির কিছু স্থাপনা নির্মাণের ফলে মহাসড়কের নিচের পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় আশপাশের এলাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা তৈরি হচ্ছে।
জানা গেছে, গত সোমবার ভোর রাতে টানা প্রায় ৩ ঘণ্টা বৃষ্টির পর কালিয়াকৈর পৌরসভার হরিণহাটি, হাবিবপুর, বিশ্বাসপাড়া, রূপনগর, শিয়ালপাড়া ও পূর্ব চান্দরা ছাপড়া মসজিদ সংলগ্ন এলাকাসহ আশপাশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়। বসতবাড়ি, মার্কেট ও ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ে। বৃষ্টির ২৪ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও অনেক এলাকায় পানি নামেনি।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর আনসার ভিডিপি একাডেমির ৩ নম্বর গেট থেকে হরিণহাটি এপেক্স পর্যন্ত সড়কের অংশ পানিতে তলিয়ে যায়। বিভিন্ন আবাসিক এলাকায় পানি ঢোকায় কয়েক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়ে। অনেকেই শিশুসন্তান নিয়ে রাতে আঞ্চলিক সড়কে আশ্রয় নেন।
বিশ্বাসপাড়ার ব্যবসায়ী খোরশেদ আলম বলেন, ‘প্রায় দুই দিন হয়ে গেল, এখনো বাড়ি থেকে পানি নামেনি। রান্নাবান্না করতে পারছি না। দোকানের মালামালও নষ্ট হয়ে গেছে। পরিকল্পিতভাবে ড্রেন ও খাল সংস্কার না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।’
এ বিষয়ে কালিয়াকৈর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ফখরুল হোসাইন বলেন, পৌরসভার খালগুলো পানি ধারণক্ষমতার বাইরে চলে গেছে। ফলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হচ্ছে না। কয়েকটি স্থানে ড্রেন পরিষ্কারের কাজ চলছে। ভরাট হয়ে যাওয়া ড্রেন ও খাল খননের উদ্যোগও নেওয়া হবে।