শিরোনাম

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্টের অভিযোগে যুবক গ্রেপ্তার

ফেনী সংবাদদাতা
ফেনী সংবাদদাতা
জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্টের অভিযোগে যুবক গ্রেপ্তার
গ্রেপ্তারকৃত মোসলেহ উদ্দিন জনি।

ফেনীর দাগনভূঞা উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মোসলেহ উদ্দিন জনি (২৫)। মঙ্গলবার (৩০ জুন) দাগনভূঞা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, গতকাল সোমবার বিকালে উপজেলার রাজাপুর ইউনিয়নের পূর্ব জয়নারায়ণপুর এলাকার নিজ বাড়ি থেকে জনিকে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকার মৃত মো. মোস্তফার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জনি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে একাধিক আপত্তিকর ও কুরুচিপূর্ণ পোস্ট করেন। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

পরে সোমবার বিকালে জনি নিজ বাড়ির সামনে অবস্থান করছেন– এমন খবর পেয়ে রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছে জনিকে নিজেদের হেফজতে নেয় পুলিশ।

ওসি মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, ‘জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে অশ্লীল ও কুরুচিপূর্ণ পোস্ট করার অভিযোগে জনিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

/এফআর/