শিরোনাম

ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবসহ ১১ জনের বিরুদ্ধে মামলা
ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

ফরিদপুরের ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত সুমন শেখ হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) নিহত সুমন শেখের বাবা মিলন শেখ বাদী হয়ে হত্যার অভিযোগে এই মামলা দায়ের করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখসহ আরো ৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এজাহারভুক্ত আসামির মধ্যে এক নম্বরে রয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পূর্ব হাশামদিয়া মহল্লার বাসিন্দা সজীব মাতুব্বর।

নিহত সুমন শেখের বাড়ি ভাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ড কাপুড়িয়া সদরদী গ্রামে। তিনি ওই গ্রামের বাসিন্দা মিলন শেখ ও সামেলা বেগমের ছেলে।

নিহত সুমনের মা সামেলা বেগম বলেন, সজীব মাতুব্বরসহ যারা আমার ছেলে সুমনকে হত্যা করেছে, আমি তাদের ফাসিঁ চাই। আর যেন কোন মাকে আমার মতো সন্তান হত্যার শোক বইতে না হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, গত মঙ্গলবার রাতে দুই পক্ষের সংঘর্ষে সুমন শেখ নামের এক যুবক নিহত হয়। এ ঘটনায় বৃহস্পতিবার ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার (৩০ জুন) রাতে ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কাপুড়িয়া সদরদী গ্রামের মিলন শেখের ছেলে সুমন শেখ গুলিবৃদ্ধ হয়ে নিহত হয়। তখন প্রত্যক্ষদর্শীরা জানান, সজীবের শর্ট গানের গুলিতে সুমনের মৃত্যু হয়। তারপর থেকে তাকে গ্রেপ্তারের দাবিতে ওই এলাকায় দফায় দফায় আন্দোলন চলে।

/এসআর/