১৩ বছরের ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

সিজেডএন ডেস্ক

ফরিদপুরের চরভদ্রাসনে ১৩ বছর বয়সী এক মাদ্রাসার ছাত্রকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মো. মাছুদ গোলদার (২৭) নামে মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ, স্থানীয় জনতা তাকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখার পর পুলিশ গিয়ে উদ্ধার করে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে সদরপুর উপজেলার আকটেরচর ইউনিয়নের একটি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে আজ শুক্রবার সকালে সদরপুর থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।
মাদ্রাসার পরিচালক মোহতামিম বলেন, আমাদের মাদ্রাসার এক শিক্ষককে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে। আমরাও মাদ্রাসার পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে দেখছি।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ওই শিক্ষার্থী বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের কাছে মাদ্রাসার ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করে বলে, একাধিকবার ওই শিক্ষক তাকে ধর্ষণ করেছে।
শিক্ষার্থীর কাছ থেকে বিষয়টি জানার পর তার বাবা ও স্থানীয় কয়েকজন লোক মাদ্রাসায় গিয়ে শিক্ষক মাছুদকে ধরে ফেলেন। এ সময় উত্তেজিত লোকজন তাকে মারধর করে মাদ্রাসার পাশে একটি গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখে।
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফর আলী বলেন, এর আগেও ছেলেটিকে কয়েকবার ধর্ষণ করেছে ওই শিক্ষক। এলাকাবাসী মাছুদকে মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।