মাদকাসক্ত স্বামীর কাছ থেকে মেয়েকে ছাড়িয়ে দুধ দিয়ে গোসল মায়ের

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর

জামাতার কাছ থেকে মেয়েকে ছাড়িয়ে এনে প্রকাশ্যে বাজারের শত মানুষের সামনে দুধ দিয়ে গোসল করেছেন জুলেখা বেগম নামে এক নারী। তার দাবি, মেয়ের স্বামী মাদকাসক্ত ছিলেন এবং প্রতিনিয়ত মেয়েকে নির্যাতন করতেন।
এদিকে দুধ দিয়ে গোসল করার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এরইমধ্যে ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায়।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার বাইখীর চৌরাস্তা বাজারে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করেন ওই নারী।
জানা যায়, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বড় বাইখীর গ্রামের মহসিন মোল্লার মেয়ে মনিরা খাতুন (৩০)। ১৪ বছর আগে তার খালাতো ভাই গুনবহা ইউনিয়নের সুমন শেখের (৩২) সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই মনিরাকে অত্যাচার-নির্যাতন চালিয়ে আসছিলেন সুমন। এক পর্যায়ে নেশায় আসক্ত হয়ে পরেন সুমন। এরপর মনিরার ওপর বাড়তে থাকে অত্যাচার-নির্যাতন। দুইটি সন্তান থাকায় বাধ্য হয়ে নির্যাতন সহ্য করেও সংসার করে আসছিলেন মনিরা।

জুলেখা বেগম বলেন, মনিরাকে বিয়ে দেওয়ার সময় ৫০ হাজার টাকা দেই। আনুষ্ঠানিকভাবে ধুমধাম করে বিয়ে হয়। বিয়ের পর থেকেই আমার মেয়েকে নির্যাতন করে সুমন শেখ। সে নেশাগ্রস্ত হয়ে মেয়েকে প্রতিদিন মারধর করে। কয়েকদিন আগে আমার মেয়েকে কাবিন রেজিস্ট্রারের কাছ থেকে তালাকের মাধ্যমে ছাড়িয়ে এনেছি।
তিনি আরও বলেন, খাবার খাওয়ার সময় ভাত ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলাম– মেয়েকে সুমনের কাছ থেকে ছাড়িয়ে আনতে পারলে প্রকাশ্যে মানুষের সামনে দুধ দিয়ে গোছল করবো। সেই প্রতিজ্ঞা আজ পূরণ করলাম।
এদিকে জানতে চাইলে সুমন শেখ অভিযোগ অস্বীকার করে বলেন, এগুলো সব মিথ্যা ও ভিত্তিহীন।

মাদকসেবনের প্রতিবাদ করায় বিএনপি নেতাকে হত্যা