অরক্ষিত রেল ক্রসিং: এবার ট্রেনে কাটা পড়ে প্রাণ হারালো যমজ দুই ভাই

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর

ফরিদপুরের মধুখালীতে কালুখালী ভাটিয়াপাড়ায় ট্রেনে কাটা পড়ে জমজ দুই ভাই প্রাণ হারিয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরের দিকে মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের ভূষনালক্ষণদিয়া অরক্ষিত রেল ক্রসিং এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- তারিফ ও তাহমিন।
নওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বলেন, রাজবাড়ীর কালুখালী থেকে গোপালগঞ্জের ভাটিয়াপাড়াগামী লোকাল ট্রেন ওই শিশুদের ধাক্কা দিলে চাপা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, এর আগেও এই অরক্ষিত রেল ক্রসিংয়ে অনেক প্রাণহানি হয়েছে। রেল ক্রসিংটি সুরক্ষিত করতে রেল কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়া দরকার।
স্থানীয়দের অভিযোগ, এখান দিয়ে আশপাশের ৭ গ্রামের লোকজন ঝুঁকি নিয়ে চলাচল করে। ট্রেন যাওয়ার সময় হুইসেল বাজায় না। ফলে অধিকাংশ সময় ট্রেন যাওয়া-আসার বিষয়টি বোঝা যায় না। কিছুদিন আগেও এখানে বড় ধরনের দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে।
মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন জাহান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।