৭ বছর পর সবার জন্য উন্মুক্ত হলো আনোয়ারা উদ্যান

দীর্ঘদিন বন্ধ ছিল ফার্মগেটের আনোয়ারা উদ্যান। শুক্রবার (৯ জানুয়ারি) থেকে আবারও সবার জন্য উন্মুক্ত করা হয়েছে উদ্যানটি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘আজ থেকে ফার্মগেটের আনোয়ারা উদ্যান সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হলো। দীর্ঘদিন বন্ধ থাকা এই পার্কটি আবার নগরবাসী নির্বিঘ্নে ব্যবহার করতে পারবে।’
প্রশাসক আরও বলেন, ‘উন্নয়ন কার্যক্রমের কারণে অনেক সময় পার্ক ও জলাধার সাময়িক ব্যবহৃত হলেও তা পুনরুদ্ধার করা সহজ নয়। তথাপি নগরবাসীর স্বার্থে এসব স্থান আবার সকলের জন্য উন্মুক্ত করা হচ্ছে।’ এসময় তিনি জানান, উদ্যানের চারপাশ দিয়ে ওয়াকওয়ে নির্মাণ করা হবে। অন্তত যেন রাত ১০টা পর্যন্ত মাঠটি খোলা রাখা যায় সে বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রশাসক এজাজ আরও বলেন, ‘শহরের যেসব পার্কে সর্বসাধারণের প্রবেশের ওপর বিভিন্নভাবে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল সেগুলো খুলে দেওয়া হচ্ছে এবং যেসব গণপরিসর দীর্ঘদিন পরিত্যক্ত ছিল, সেগুলোকে পরিষ্কার করে পুনরায় নগরবাসীর জন্য উন্মুক্ত করার কাজ চলছে।’
অনুষ্ঠানে ঢাকা মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ বলেন, ‘আনোয়ারা উদ্যান এলাকায় মেট্রোরেলের প্রকল্প কাজ শেষ হয়েছে। আগামী মাসের ১৫ তারিখের মধ্যে মাঠে যেসব স্থাপনা আছে সব সরিয়ে ফেলে পরিস্কার করে ফেলা হবে।’
২০১৮ সাল থেকে মেট্রোরেল নির্মাণ কাজের কারণে ফার্মগেটের আনোয়ারা উদ্যান জনগণের জন্য বন্ধ রাখা হয়েছিল।