শিরোনাম

উত্তরার কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
উত্তরার কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
বুধবার বিকালে আনুমানিক সাড়ে ৫টার দিকে উত্তরার ১১ নম্বর সেক্টরে কাঁচাবাজারে আগুনের সূত্রপাত হয়। ছবি: সিটিজেন জার্নাল

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে অবস্থিত একটি কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

বুধবার (২৮ জানুয়ারি) বিকালে আনুমানিক সাড়ে ৫টার দিকে ওই কাঁচাবাজারে আগুনের সূত্রপাত হয়।

ছবি: সিটিজেন জার্নাল
ছবি: সিটিজেন জার্নাল

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, আগুন লাগার খবর পাওয়ার পর দ্রুত পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এ প্রতিবেদন লেখা আগ পর্যন্ত আগুন লাগার কারণ বা কোনো হতাহতের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

/এসএ/