শিরোনাম

নদ্দায় গাড়ির গ্যারেজে আগুন

নদ্দায় গাড়ির গ্যারেজে আগুন
আগুনে পাশের একটি ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি: সংগৃহীত

রাজধানীর নদ্দায় একটি গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সোয়া ছয়টার দিকে এ আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ৭টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে গ্যারেজে থাকা কয়েকটি গাড়ি পুড়ে গেছে বলে জানা গেছে। আগুন পাশের একটি বহুতল ভবনে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। যদিও শেষ পর্যন্ত বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। তবে ভবনটির একটি অংশ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

/এসএ/