শিরোনাম

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ২ জাহাজের সংঘর্ষ

চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ২ জাহাজের সংঘর্ষ
প্রতীকী ছবি

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার ( ১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় বন্দরের জলসীমায় মোটর ট্যাংকার ‘সি স্পাইক’ ও বাল্ক ক্যারিয়ার ‘সান শাইনের’ মধ্যে এ সংঘর্ষ হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ কেফায়েত হামিম।

তিনি জানান, দুর্ঘটনায় খবর পেয়ে উদ্ধার ও সহায়তা কার্যক্রম শুরু হয়েছে। উদ্ধার তৎপরতায় যোগ দিতে পোর্ট টাগবোট, নৌবাহিনী এবং কোস্ট গার্ড বর্তমানে উদ্ধার ও সহায়তায় নিয়োজিত রয়েছে।

সৈয়দ কেফায়েত হামিম আরও জানান, সম্ভাব্য ক্ষয়ক্ষতি কিংবা অন্য কোনো তথ্য যাচাই করা হচ্ছে। বন্দর কর্তৃপক্ষ এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য পরবর্তীতে নিশ্চিত করবে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

/এফআর/