শিরোনাম

দেশে এলো আরো এক ডিজেলবাহী জাহাজ

চট্টগ্রাম সংবাদদাতা
দেশে এলো আরো এক ডিজেলবাহী জাহাজ
ডিজেলবাহী জাহাজ শান গ্যাং ফা জিয়ান। ছবি: সংগৃহীত

মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ‘শান গ্যাং ফা জিয়ান’ নামে একটি চীনা জাহাজ। শনিবার (৪ এপ্রিল) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়াত হামিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৯ মার্চ মালয়েশিয়া থেকে জাহাজটি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। গতকাল শুক্রবার দিবাগত রাতে চীনের পতাকাবাহী এই জাহাজটি বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে এসে পৌঁছায়। জাহাজটির স্থানীয় এজেন্ট হিসেবে কাজ করছে প্রাইড শিপিং লাইনস।

এর আগে শুক্রবার দুপুর দুইটায় সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে ‘ইয়ান জিং হে’ নামে আরেকটি জাহাজ চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটি-৬-এ নোঙর করে। এতে গত ২৪ ঘণ্টার ব্যবধানে দেশে দুটি জাহাজে করে মোট ৬১ হাজার টনের বেশি ডিজেল এসে পৌঁছেছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) জানায়, দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প উৎস থেকে পর্যাপ্ত জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর চট্টগ্রাম বন্দরে ডিজেল নিয়ে আসা দশম জাহাজ ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

/এফআর/