শিরোনাম

৪১ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এক জাহাজ

চট্টগ্রাম সংবাদদাতা
৪১ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এক জাহাজ
সিঙ্গাপুরের তেলবাহী ট্যাঙ্কার। ছবি: সংগৃহীত

সিঙ্গাপুর থেকে প্রায় ৪১ হাজার টন পরিশোধিত ডিজেল নিয়ে ‘এমটি সি র‌্যাপটর’ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। সোমবার (১১ মে) জাহাজটি বহির্নোঙরের কুতুবদিয়া এলাকায় নোঙর করে।

প্রাইড শিপিং লাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নজরুল ইসলাম জানান, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) জন্য আনা এই ডিজেল প্রথমে লাইটারিং করে পতেঙ্গার ডলফিন জেটিতে আনা হবে। সেখান থেকে তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে যাবে।

এর আগে গত বুধবার সৌদি আরব থেকে ১ লাখ ৩৯৫ টন অপরিশোধিত (ক্রুড) তেল নিয়ে ‘এমটি নিনেমিয়া’ বন্দরের বহির্নোঙরে নোঙর করে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর এটিই ছিল দেশে আসা ক্রুড অয়েলের প্রথম চালান। এসব তেল দেশের একমাত্র জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন করা হচ্ছে।

এর আগে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ক্রুড অয়েলের মজুত শেষ হয়ে যাওয়ায় গত ১২ এপ্রিল রাতে রিফাইনারির ক্রুড অয়েল ডিস্টিলেশন ইউনিট বন্ধ হয়ে যায়।

/জেএইচ/