শিরোনাম

এবার বিড়ির ধোঁয়ায় সংঘর্ষ, আহত ৭

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
এবার বিড়ির ধোঁয়ায় সংঘর্ষ, আহত ৭
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বিড়ির ধোঁয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের নাজিরা বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বিকালে উপজেলার চান্দুরা ইউনিয়নের রামপুর বাজারে রোজাদার ছাবিদ মিয়ার সামনে আলাল মিয়া বিড়ির ধোঁয়া ছোঁড়ে। এ নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর নিজ এলাকায় গিয়ে ছাবিদ ও আলাল গোষ্ঠী দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় উভয় পক্ষের ৭ জন আহত হন।

বিজয়নগর থানার ওসি রাজিব চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, ইফতারের সময় খবর পেয়ে ফোর্স পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ করেনি।

/এসআর/