বগুড়া সিটির প্রথম প্রশাসক বিএনপি নেতা স্বাধীন

বগুড়া সংবাদদাতা

নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন এম. আর. ইসলাম স্বাধীন। তিনি বগুড়া জেলা বিএনপির সহসভাপতি। মঙ্গলবার (১৯ মে) নতুন প্রশাসক হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
এর আগে, গতকাল সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তিনি সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। এম আর ইসলাম স্বাধীন সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী ভাতা পাবেন।
প্রশাসকের দায়িত্ব পাওয়ার পর এই বিএনপি নেতা বলেন, আমার ওপর যে দায়িত্ব দেওয়া হল, তার শতভাগ পালন করে বগুড়া সিটি করপোরেশনকে নুতনভাবে সাজাব।
এর আগে, গত বৃহস্পতিবার বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণা করে গেজেট প্রকাশ করে স্থানীয় সরকার বিভাগ।
প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২০ এপ্রিল বগুড়া পৌরসভা চত্বরে সিটি করপোরেশনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
বগুড়া পৌরসভা হয়েছিল ১৮৭৬ সালে। এরপর থেকে ১২টি ওয়ার্ড নিয়ে কার্যক্রম চলছিল। ২০০৬ সালে বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় সিটি করপোরেশন করার লক্ষে বগুড়া পৌরসভাকে ২১টি ওয়ার্ডে উন্নীত করা হয়।