মিয়ানমারে পাচারকালে ১৬০ বস্তা ইউরিয়া সার জব্দ

ভোলা সংবাদদাতা

ভোলার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদী দিয়ে মিয়ানমারে পাচারকালে ১৬০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে কোস্টগার্ড। এসব সারের বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা।
রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
এর আগে, গতকাল শনিবার বিকালে উপজেলার মুক্তিযোদ্ধা বাজার সংলগ্ন মেঘনা নদীতে এ অভিযান চালানো হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ‘শনিবার বিকালে কোস্ট গার্ড মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান কালীন ওই এলাকায় একটি ট্রলারে তল্লাশি চালিয়ে ৮ হাজার কেজি ইউরিয়া সার জব্দ করা হয়। এসব সারের বাজার মূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা। এ সময় চোরাকারবারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’