পরিবারের অমতে প্রেমিকের সঙ্গে বিয়ে, ৯ মাস পর আত্মহত্যা

বরিশাল সংবাদদাতা

পরিবারের অমতে বিয়ে করে ৯ মাসের মাথায় বিষপানে আত্মহত্যা করেছেন লাবনী আক্তার। শনিবার (২২ আগস্ট) দুপুরে বিষপানের পর মারা গেছেন ১৬ বছর বয়সী এই কিশোরী।
লাবনী বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ভুরঘাটা গ্রামের হাসমত আলী খানের মেয়ে। তার স্বামী রিফাত ঘরামী মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর গ্রামের আমজেদ আলী ঘরামীর ছেলে।
লাবনীর মা রাজিয়া সুলতানা অভিযোগ করেন, বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের শিকার হচ্ছিলেন তার মেয়ে। এতে ধীরে ধীরে সে মানসিকভাবে ভেঙে পড়ে। শনিবার বিষপান করে দুপুর ১২টার দিকে লাবনী তাদের বাড়ির সামনে এসে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
লাবনীর স্বজনদের দাবি, তার আত্মহত্যার সঙ্গে দীর্ঘদিনের পারিবারিক নির্যাতন ও মানসিক চাপের কোনো ভূমিকা ছিল কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে কেউ দোষী সাব্যস্ত হলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
এদিকে লাবনীর স্বামী রিফাত ঘরামীর ফোন বন্ধ থাকায় নির্যাতনের অভিযোগের বিষয়ে তাদের মতামত জানা যায়নি।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল বলেন, স্থানীয়দের কাছে এক কিশোরীর আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

প্রেমিকার মৃত্যুর খবরে প্রেমিকের আত্মহত্যা