শিরোনাম

জনতা ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জনতা ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
জনতা ব্যাংক পিএলসির ৮৮৫তম বোর্ড সভা অনুষ্ঠিত।

জনতা ব্যাংক পিএলসির ৮৮৫তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় পর্ষদের পরিচালক বদরে মুনির ফেরদৌস, ড. মো. আব্দুস সবুর, আব্দুল মজিদ শেখ, আব্দুল আউয়াল সরকার, ড. মো. শাহাদাৎ হোসেন, মো. আহসান কবীর, মো. কাউসার আলম, অধ্যাপক ড. এ. এ. মাহবুব উদ্দিন চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান এবং উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান ও মো. ফয়েজ আলম উপস্থিত ছিলেন।

সভায় শ্রেণীকৃত খেলাপি ঋণ আদায়সহ ব্যাংকের অন্যান্য করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

/এসবি/