রিহ্যাবে সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির সভা অনুষ্ঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির (২০২৬-২০২৮) প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে রিহ্যাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও রিহ্যাব পরিচালক এ এস এম আবদুল গাফফার মিয়াজী।
এ সময় আরও উপস্থিত ছিলেন কমিটির কো-চেয়ারম্যান কর্নেল মো. মঈনুল হক (অব.), আলহাজ এম. এ. বাতেন চৌধুরী এবং সদস্য মো. শাকিরুজ্জামান ভুঁইয়া, মো. বরকত উল্লাহ ও লায়ন মো. ইকবাল হোসেন।
সভায় রিহ্যাবের সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রমকে আরও গতিশীল, বিস্তৃত ও সদস্য বান্ধব করার লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে– সোশ্যাল ওয়েলফেয়ার তহবিল ১ কোটি টাকায় উন্নীত করার উদ্যোগ গ্রহণ। এছাড়া বিভিন্ন বিল্ডিং ম্যাটেরিয়াল প্রস্তুতকারী প্রতিষ্ঠান, স্বনামধন্য হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, এয়ারলাইন্স, বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ, হোটেল ও অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্যমে রিহ্যাব সদস্যদের জন্য বিশেষ ছাড় ও বিভিন্ন ধরনের সেবা-সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়াও পুলিশের ব্যবহারের জন্য পূর্বে প্রদান করা গাড়ির বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজ নেওয়া, সাইক্লোন সেন্টারের সার্বিক অবস্থা পর্যালোচনা, সোশ্যাল ওয়েলফেয়ার তহবিলের জন্য প্রতিশ্রুত এক বিঘা জমি পরিদর্শন করে সেখানে জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাই, বার্ন হাসপাতালের জন্য রিহ্যাবের পক্ষ থেকে প্রদান করা বেডগুলোর বর্তমান অবস্থা পর্যবেক্ষণ, দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকায় মানবিক সহায়তা কার্যক্রম জোরদার করা এবং বেকারদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় আরও সিদ্ধান্ত গৃহীত হয় যে, নির্মাণশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট শ্রমিক ও কর্মীদের কর্মস্থলে দুর্ঘটনা, জরুরি চিকিৎসা কিংবা মানবিক সংকটের সময় রিহ্যাবের সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি প্রয়োজনীয় সহযোগিতা ও সহায়তা প্রদানে কার্যকর ভূমিকা পালন করবে।
সভায় বক্তারা বলেন, রিহ্যাব কেবল দেশের আবাসন শিল্পের উন্নয়নেই নয়, বরং সামাজিক দায়বদ্ধতা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতে সদস্যসেবা বৃদ্ধি, মানবিক সহায়তা সম্প্রসারণ এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি ধারাবাহিকভাবে বিভিন্ন বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করবে।

আবাসন খাতের সমস্যা সমাধানে রাজউক-রিহ্যাব উচ্চ পর্যায়ের বৈঠক