শিরোনাম

দেশে প্রথমবার লাইফস্টাইল মেডিসিনে জাতীয় সংগঠন গঠনের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
দেশে প্রথমবার লাইফস্টাইল মেডিসিনে জাতীয় সংগঠন গঠনের উদ্যোগ
দেশে প্রথমবার লাইফস্টাইল মেডিসিনে জাতীয় সংগঠন গঠনের উদ্যোগ

দেশে প্রথমবারের মতো ওয়েলনেস ও লাইফস্টাইল মেডিসিনকে একটি জাতীয় পেশাজীবী প্ল্যাটফর্মের আওতায় আনতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ওয়েলনেস অ্যান্ড লাইফস্টাইল মেডিসিন (বিএডব্লিউএলএম) গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর সিরডাপের এটিএম শামসুল হক অডিটোরিয়ামে এ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্বাস্থ্য ও চিকিৎসা খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, চিকিৎসক, পুষ্টিবিদ, গবেষক, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন পেশাজীবী অংশ নেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, বাংলাদেশে ওয়েলনেস ও লাইফস্টাইল মেডিসিনের বিকাশে সমন্বিত উদ্যোগ গ্রহণের এখনই উপযুক্ত সময়। প্রস্তাবিত সংগঠনটি চিকিৎসক, পুষ্টিবিদ, গবেষক, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি, গবেষণা কার্যক্রম পরিচালনা, বৈজ্ঞানিক জ্ঞান বিনিময়, নীতিনির্ধারণী পর্যায়ে সহযোগিতা এবং জনসচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান বক্তার বক্তব্যে অধ্যাপক ড. মজিবুল হক বলেন, অসংক্রামক রোগ প্রতিরোধ, সুস্থ বার্ধক্য নিশ্চিতকরণ এবং জনগণের জীবনমান উন্নয়নে লাইফস্টাইল মেডিসিন, বৈজ্ঞানিক পুষ্টিবিজ্ঞান, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও সমন্বিত চিকিৎসা পদ্ধতির গুরুত্ব বিশ্বব্যাপী দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তিনি বাংলাদেশেও এ খাতকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, গবেষণা ও প্রশিক্ষণ সম্প্রসারণ, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং চিকিৎসকসহ সংশ্লিষ্ট পেশাজীবীদের জন্য একটি শক্তিশালী জাতীয় প্ল্যাটফর্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা সংগঠনের ভবিষ্যত কাঠামো, সদস্যপদ, প্রশিক্ষণ, গবেষণা এবং জাতীয় ও আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ বিষয়ে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। এসব সুপারিশ ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

অনুষ্ঠানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম, ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশনের সাবেক সিনিয়র অ্যাডভাইজার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক আঞ্চলিক উপদেষ্টা অধ্যাপক ড. মুজাহারুল হক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ শাদরুল আলম এবং স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ড. জালালউদ্দিন রুমি উপস্থিত ছিলেন।

/এসবি/