রাজধানীর পথে পথে চলছে পশু কোরবানি

রাজধানীর পথে পথে চলছে পশু কোরবানি
নিজস্ব প্রতিবেদক

ধর্মীয় ভাবাবেগের সঙ্গে সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। নামাজ শেষে সমর্থ্যবান মুসলমানরা আল্লাহর সন্তুষ্টির আশায় পশু কোরবানি শুরু করেছেন।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় রাজধানীর জাতীয় ঈদগাহে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকায় নির্ধারিত সময়ে নামাজ আদায় শেষে পশু কোরবানিতে ব্যস্ত হয়ে পড়েছেন নগরবাসী।
রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পথে পথে চলছে পশু কোরবানি। ইমাম-মুয়াজ্জিন ও মাদ্রাসা-হাফিজিখানার শিক্ষার্থীরা পশু জবাইয়ে অংশ নিচ্ছেন।
এদিকে দেশবাসী ও বিশ্বের মুসলিম সম্প্রদায়কে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এক বাণীতে তিনি বলেন, ঈদুল আজহা শুধু মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবই নয়, এটি আত্মত্যাগ, আত্মশুদ্ধির বিষয়। হিংসা-বিদ্বেষ ও মনের পশুত্বকে কোরবানি করার এক মহিমান্বিত ও সর্বজনীন আহ্বান এই ঈদ।
বাণীতে রাষ্ট্রপতি দরিদ্র, বঞ্চিত ও অভাবগ্রস্ত মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।
অন্যদিকে দেশবাশীসহ বিশ্বের মুসলিম সম্প্রদায়কে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক ভিডিও বার্তায় তিনি বলেন, শুধু পশু জবাই করাই নয়, বরং মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যেই নিহিত রয়েছে কোরবানির প্রকৃত মাহাত্ম্য ও তাৎপর্য।

কুরবানি হোক কেবল রবের উদ্দেশ্যেই