শিরোনাম

১০ মিনিট অপেক্ষার পর মেট্রোরেল থেকে যাত্রীদের নেমে যাওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১০ মিনিট অপেক্ষার পর মেট্রোরেল থেকে যাত্রীদের নেমে যাওয়ার নির্দেশ
ট্রেন থেকে নামিয়ে দেওয়ার পর কারওয়ান বাজার স্টেশনে অপেক্ষা করছেন যাত্রীরা। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

মেট্রোরেলে আবারও গোলযোগ দেখা দিয়েছে। উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী একটি ট্রেন কারওয়ান বাজার স্টেশনে প্রায় ১০ মিনিট অপেক্ষা করার পর যাত্রীদের নামিয়ে দিয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকাল পৌনে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। পরে ট্রেনটি আর মতিঝিলের দিকে যায়নি বলে জানা গেছে।

ঘটনার আকস্মিকতায় যাত্রীদের মধ্যে ভোগান্তি দেখা দেয়। এ সময় যাত্রীদের ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।

কারওয়ানবাজার স্টেশনে প্রায় ২০ মিনিট ধরে দাঁড়িয়ে থাকা মেট্রোরেল। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর
কারওয়ানবাজার স্টেশনে প্রায় ২০ মিনিট ধরে দাঁড়িয়ে থাকা মেট্রোরেল। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

ঘটনাস্থলে দেখা যায়, কারওয়ান বাজার স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকার পর যাত্রীদের নেমে যেতে বলা হচ্ছে। পরে যাত্রীরা স্টেশন থেকে বের হয়ে যান।

মেট্রোরেলের এই গোলযোগের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানানো হবে।

/এমআর/