৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করবে ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। কোরবানির প্রথম দিন মাত্র ৮ ঘণ্টার মধ্যে শতভাগ বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সংস্থাটি।
বুধবার (২৭ মে) ডিএসসিসির নগর ভবনে কোরবানি বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত এক বিশেষ মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালামের সভাপতিত্ব সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সভা সূত্রে জানা গেছে, ঈদের দিন দুপুর ১টা ৩০ মিনিটে কলাবাগান এসটিএস থেকে আনুষ্ঠানিকভাবে মাতুয়াইল ল্যান্ডফিলে বর্জ্য পরিবহন কার্যক্রম শুরু হবে। পরিকল্পনা অনুযায়ী, রাত ৯টা ৩০ মিনিটের মধ্যেই প্রথম দিনের সব কোরবানির বর্জ্য অপসারণ সম্পন্ন করা হবে।
ডিএসসিসি সূত্রে জানা গেছে, ঈদুল আযহার তিন দিনে ঢাকা দক্ষিণ এলাকায় প্রায় ৩৩ হাজার ৯৪২ টন বর্জ্য উৎপন্ন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে মোট ১৩ হাজার ৪৫৩ জন জনবল এবং ২ হাজার ১১৭টি বিভিন্ন ধরনের যান ও যন্ত্রপাতি নিয়োজিত থাকবে। এর মধ্যে রয়েছে ট্রাক, কম্প্যাক্টর, পে-লোডারসহ আধুনিক বর্জ্য অপসারণ সরঞ্জাম। এ ছাড়া স্বাস্থ্যসম্মত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে ৭৫টি ওয়ার্ডে ৪৬ টন ব্লিচিং পাউডার, ২১০ গ্যালন স্যাভলন এবং ১ লাখ ৪০ হাজার বায়োডিগ্রেডেবল (পচনশীল) ব্যাগ বিতরণ করা হয়েছে।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ডিএসসিসির প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে বলেন, সিটি কর্পোরেশনগুলোতে দলীয় প্রশাসক নিয়োগের ফলে নাগরিক সেবা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন, মশক নিয়ন্ত্রণ ও সবুজায়নের ক্ষেত্রে ডিএসসিসি আগের চেয়ে অনেক বেশি অগ্রগতি অর্জন করেছে।
মতবিনিময় সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ডিএসসিসি প্রশাসকের এক মাস যেমন গেলো