ভিন্নধর্মী থাই খাবার নিয়ে যাত্রা শুরু করলো ‘টুকটুক এক্সপ্রেস’

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাজধানীর গুলশানে ভিন্নধর্মী থাই খাবারের অভিজ্ঞতা নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন রেস্টুরেন্ট ‘টুকটুক এক্সপ্রেস’। বৃহস্পতিবার (৯ মে) গুলশান ১- এ রেস্টুরেন্টটির উদ্বোধন করেন প্রাণ গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক অনিমেষ সাহা।
ভোজনরসিকরা এই রেস্টুরেন্টে উপভোগ করতে পারবেন বিভিন্ন জনপ্রিয় ও অথেনটিক থাই খাবার। থাই স্ট্রিট ফুড ও খাদ্য সংস্কৃতি থেকে অনুপ্রাণিত রেস্টুরেন্টের মেন্যুতে থাকছে স্পেশাল লবস্টার চিলি পেস্ট, ক্রিমি বেসিল ফিশ, ম্যাঙ্গো স্টিকি রাইসসহ নানা সিগনেচার থাই ডিশ।
উদ্বোধনী অনুষ্ঠানে অনিমেষ সাহা বলেন, ‘টুকটুক এক্সপ্রেসের মাধ্যমে আমরা ঢাকায় একটি ভিন্নধর্মী থাই খাবারের অভিজ্ঞতা নিয়ে আসতে চেয়েছি। এখানে খাবারের পাশাপাশি থাই সংস্কৃতি, আতিথেয়তা এবং প্রাণবন্ত পরিবেশও উপভোগ করা যাবে।’
রেস্টুরেন্টের ব্যবসা উন্নয়ন প্রধান মুহাইমিনুল ইসলাম তমাল বলেন, ‘সাশ্রয়ী মূল্যে অথেনটিক থাই খাবারের অভিজ্ঞতা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। খাবারের পাশাপাশি এখানে থাকছে কারাওকে ও বিভিন্ন বাদ্যযন্ত্রের মাধ্যমে সরাসরি সংগীত পরিবেশনার সুযোগ। এছাড়া টুকটুক কর্নার এবং থাইল্যান্ডের খাবার ও সংস্কৃতির বিশেষ অভিজ্ঞতা নিতে পারবেন গ্রাহকরা। গ্রাহকদের উন্নত মানের খাবার ও সেবার অভিজ্ঞতা দিতে এখানে অভিজ্ঞ থাই রাঁধুনি ও প্রশিক্ষিত সেবাদানকারী নিয়োগ দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ লয়্যালটি কার্ড চালু করা হয়েছে। প্রথমবার রেস্টুরেন্টে খাবার উপভোগের পর গ্রাহকরা এই কার্ড পাবেন। পরবর্তীতে তিনি লয়্যালটি কার্ডের মাধ্যমে নির্দিষ্ট একটি খাবার সৌজন্য উপহার হিসেবে পাবেন।’
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাণ গ্রুপের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক (মার্কেটিং) মো. আলী হাসান আলম, উপমহাব্যবস্থাপক (এইচআর) রঞ্জন কুমার দে, সহকারী মহাব্যবস্থাপক (মার্কেটিং) শফিক শাহিন প্রমুখ।

হিট স্ট্রোক কমাতে যেসব খাবার খাবেন