​প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩২ শিক্ষার্থী

ঢাবি সংবাদদাতা
ঢাবি সংবাদদাতা
​প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩২ শিক্ষার্থী
প্রতীকী ছবি

প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৩২ জন শিক্ষার্থী। অ্যাকাডেমিক জীবনে অসাধারণ ফলাফলের জন্য তাদের এ পুরস্কারের জন্য মনোনীত করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

সোমবার (১২ অক্টোব) বিশ্ববিদ্যালয়ের জনসসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০১৯, ২০২০ ও ২০২১ শিক্ষাবর্ষের অ্যাকাডেমিক ফলাফলের জন্য দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪৬৯ জন শিক্ষার্থীকে এ পদকের জন্য মনোনীতত করা হয়। একক প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী এ পুরস্কার পাবেন।

২০১৯ ও ২০২০ শিক্ষাবর্ষে যথাক্রমে ১১ জন ও ২০২১ শিক্ষাবর্ষে ১০ জন শিক্ষার্থী এ পুরস্কার পাবেন।

/এফআর/