কুবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু

কুবি সংবাদদাতা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শারীরিক শিক্ষা বিভাগের ব্যবস্থাপনায় আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। রবিবার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অর্থনীতি ও ফার্মেসি বিভাগের মধ্যকার ম্যাচের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী ম্যাচে টাইব্রেকারে ফার্মেসি বিভাগকে ৪–৩ গোলে হারিয়ে জয় পায় অর্থনীতি বিভাগ। পরে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে টাইব্রেকারে সিএসই বিভাগকে ৩–১ গোলে পরাজিত করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসাইন সরকার। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন এবং ক্রীড়া পরিচালনা কমিটির সভাপতি ড. মোহাম্মদ মহিউদ্দীন। এ সময় উপ-উপাচার্য আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন।
জানা গেছে, এবারের আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ১৮টি বিভাগ অংশ নিচ্ছে। নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নিয়ে নিজেদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন পড়ালেখার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দেয়। ফুটবল শুধু একটি খেলা নয়, এটি নেতৃত্ব, দলগত কাজ ও পারস্পরিক সহযোগিতার শিক্ষা দেয়। পাশাপাশি যুবসমাজকে অনলাইন আসক্তি ও মাদক থেকে দূরে রাখতেও খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’
উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসাইন সরকার বলেন, ‘এখানে অংশগ্রহণকারী সবাই আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বহিরাগত কেউ নয়। তাই খেলাকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া যাবে না। হার-জিত খেলাধুলারই অংশ। একটি দলই চ্যাম্পিয়ন হবে—এটি মাথায় রেখে সুশৃঙ্খল ও সুন্দরভাবে খেলতে হবে। কোনো ধরনের আক্রমণাত্মক আচরণ করা যাবে না।’
তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ফুটবলের পাশাপাশি বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। এসব আয়োজন সফল করতে শিক্ষার্থীদের সহযোগিতা প্রয়োজন। মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি হলে খেলাধুলা স্থগিত রাখার পরিস্থিতি তৈরি হতে পারে।’
ক্রীড়া পরিচালনা কমিটির সভাপতি ড. মোহাম্মদ মহিউদ্দীন বলেন, ‘খেলায় জয়-পরাজয় থাকবেই। প্রতিদ্বন্দ্বিতা যেন বন্ধুত্ব নষ্ট না করে। খেলাকে বিনোদনমূলকভাবে উপভোগ করতে হবে এবং পরাজয় থেকে শিক্ষা নিয়ে পরবর্তী টুর্নামেন্টের জন্য প্রস্তুত হতে হবে।’