নজরুল বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ও বিজ্ঞান ভবন সংলগ্ন এলাকায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন লাল তেঁতুল গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আমরা পরিকল্পিতভাবে গাছ লাগানোর উদ্যোগ নিয়েছি। বিশেষজ্ঞদের পরামর্শে বিভিন্ন প্রজাতির গাছের জন্য উপযুক্ত স্থান নির্ধারণ করা হয়েছে। সেই পরিকল্পনা অনুযায়ী বৃক্ষরোপণ করলে ক্যাম্পাসের পরিবেশ আরও সুন্দর হবে এবং ভবিষ্যতে গাছ কাটার প্রয়োজন হবে না।
এ সময় উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা-প্রিন্স)সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।