শিরোনাম

অভিযুক্তকে ধরতে ৫০ হাজার টাকা পুরষ্কার ঘোষণা জাবি প্রশাসনের

জাবি প্রতিনিধি
জাবি প্রতিনিধি
অভিযুক্তকে ধরতে ৫০ হাজার টাকা পুরষ্কার ঘোষণা জাবি প্রশাসনের
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তকে ধরিয়ে দিতে ৫০ হাজার টাকা পুরষ্কার ঘোষনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তকে ধরিয়ে দিতে ৫০ হাজার টাকা পুরষ্কার ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ বুধবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম সিটিজেন জার্নালকে এই তথ্য নিশ্চিত করেন।

ঘোষণায় বলা হয়, সঠিক তথ্য দাতাকে ৫০ হাজার টাকা পুরষ্কার দেওয়া হবে। অভিযুক্ত ব্যক্তিকে কেউ চিনে থাকলে অথবা তার অবস্থান সম্পর্কে তথ্য জানলে ০১৭১৪০১২৩১৫ এবং ০১৭২৭২৬৫৯৩৫ এই নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

/এমআর/