বিশ্বসেরা র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ বিভাগ

ঢাবি প্রতিনিধি

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র্যাঙ্কিং-২০২৬’-এ প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০টি বিভাগ স্থান পেয়েছে। এটি দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বোচ্চ অর্জন।
শুক্রবার (২৭ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কিউএস গত ২৫ মার্চ বিষয়ভিত্তিক এই র্যাংকিং প্রকাশ করে। এর আগে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯টি বিভাগ তালিকায় স্থান পেয়েছিল।
প্রতি বছরের মতো এবারও মার্চ মাসে এ র্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে। এতে দুটি আলাদা ক্যাটাগরি রাখা হয়েছে। একটি হলো প্রধান বিষয় (ব্রড সাবজেক্ট), যেখানে পাঁচটি বিভাগ রয়েছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনটি ক্যাটাগরির স্থান হয়েছে। অন্যটি নির্দিষ্ট বিষয় (ন্যারো সাবজেক্ট), যেখানে মোট ৫৫টি বিষয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০টি বিভাগ র্যাঙ্কিংয়ে অন্তর্ভুক্ত হয়েছে।
কিউএসের বিষয়ভিত্তিক র্যাঙ্কিং অনুযায়ী, এবারের ব্রড সাবজেক্ট ক্যাটাগরির মধ্যে সোশ্যাল সাইন্স অ্যান্ড ম্যানেজমেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয় বৈশ্বিকভাবে ৩৭১তম স্থানে রয়েছে, যা বাংলাদেশে প্রথম। এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্স বিভাগ ৩০১-৩৭৫ এর মধ্যে, ইকোনমিক্স অ্যান্ড ইকোনোমেট্রিকস ৩০১-৩৫০ এবং বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজ ৪০১-৪৫০-এর মধ্যে রয়েছে।
ন্যাচারাল সাইন্স ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। র্যাঙ্কিংয়ে বৈশ্বিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৫০১ থেকে ৫৫০-এর মধ্যে। এ বিভাগের অন্তর্ভুক্ত রসায়ন ৫৫১–৬০০, পরিবেশ বিজ্ঞান ৪০১-৪৫০ এবং পদার্থবিদ্যা ও জ্যোতির্বিদ্যা ৫০১-৫৫০-এর মধ্যে রয়েছে।
লাইফ সাইন্স অ্যান্ড মেডিসিন ব্রড সাবজেক্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থান না থাকলেও, এই ক্যাটাগরির জীববিজ্ঞান বিভাগ ৬৫১-৭০০-এর মধ্যে অবস্থান করেছে।
অন্যদিকে, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয় বৈশ্বিকভাবে ৩৬৪তম স্থানে রয়েছে। এই ক্যাটাগরির অধীনে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ৫৫১-৬০০, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ৫০১-৫৫০ এবং মেকানিক্যাল এবং অ্যারোনটিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং ৫০১-৫৭৫-এর মধ্যে স্থান পেয়েছে।