বাকৃবির চার হলে সংঘর্ষ-ভাঙচুর: ৪২ শিক্ষার্থীকে শোকজ

বাকৃবি সংবাদদাতা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) চারটি আবাসিক হলে দফায় দফায় সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনায় ৪২ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে কর্তৃপক্ষ। নোটিশপ্রাপ্ত শিক্ষার্থীদের আগামী ১১ আগস্টের মধ্যে আত্মপক্ষ সমর্থন করে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম এ তথ্য জানান।
এর আগে, গত ২৩ ও ২৪ জুলাই ব্যক্তিগত বিরোধের জেরে বিশ্ববিদ্যালয়ের আশরাফুল হক ও শহীদ শামসুল হক হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হন। পরে ১ আগস্ট মেসেঞ্জার গ্রুপে কথা কাটাকাটিকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী ও ভাসানী হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আরও পাঁচজন আহত হন। সর্বশেষ ২ আগস্ট রাতে চার হলের শিক্ষার্থীরা পৃথক সংঘর্ষে জড়ান।
ধারাবাহিক এসব ঘটনার পর দায়ীদের শনাক্ত ও সংঘর্ষের কারণ উদঘাটনে বিশ্ববিদ্যালয় প্রশাসন দুটি তদন্ত কমিটি গঠন করে।
বাকৃবি প্রক্টরিয়াল বডি সূত্র জানায়, হলগুলো থেকে পাওয়া লিখিত অভিযোগ এবং ঘটনাস্থলে দায়িত্ব পালনকালে প্রক্টরিয়াল বডির সদস্যদের পর্যবেক্ষণের ভিত্তিতে প্রাথমিকভাবে শিক্ষার্থীদের শোকজ করা হয়েছে। এখন তারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবে।
প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম বলেন, শোকজ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে কেউ নির্দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। তবে তদন্তে যাদের সংশ্লিষ্টতা প্রমাণিত হবে, বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী তাদের শাস্তির আওতায় হবে।