জবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু ১৫ নভেম্বর

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি আবেদন আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হবে। ভর্তি পরীক্ষা আগামী বছরের জানুয়ারিতে পাঁচটি ইউনিটে অনুষ্ঠিত হবে। সব ইউনিটের পরীক্ষা হবে ঢাকায়।
রবিবার (৯ আগস্ট) উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৮০তম বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ১৫ নভেম্বর ২০২৬ দুপুর ১২টা থেকে এবং চলবে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
এবারও ভর্তি পরীক্ষা পাঁচটি ইউনিটে অনুষ্ঠিত হবে। ইউনিটগুলো হলো— বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স (ইউনিট-এ), কলা ও আইন (ইউনিট-বি), বিজনেস স্টাডিজ (ইউনিট-সি), সামাজিক বিজ্ঞান (ইউনিট-ডি) এবং চারুকলা (ইউনিট-ই)।
সময়সূচি অনুযায়ী, ইউনিট-এ'র পরীক্ষা ১ জানুয়ারি, ইউনিট-ই'র ৮ জানুয়ারি, ইউনিট-বি'র ১৫ জানুয়ারি, ইউনিট-সি'র ২২ জানুয়ারি এবং ইউনিট-ডি'র পরীক্ষা ২৩ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে। সব ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চলবে এবং ঢাকাতেই অনুষ্ঠিত হবে। পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে।
আবেদনের যোগ্যতা অনুযায়ী, প্রার্থীদের ২০২৩ অথবা ২০২৪ সালে এসএসসি/সমমান এবং ২০২৬ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
ইউনিটভেদে ন্যূনতম জিপিএ নির্ধারণ করা হয়েছে। ইউনিট-এতে মোট জিপিএ ৭.০০ (কোনো পরীক্ষায় ৩.০০-এর কম নয়), ইউনিট-সিতে ৬.৫০ (কোনো পরীক্ষায় ৩.০০-এর কম নয়), ইউনিট-বি ও ইউনিট-ডিতে মোট ৬.০০ (কোনো পরীক্ষায় ২.৭৫-এর কম নয়) এবং ইউনিট-ইতে মোট ৫.৫০ (কোনো পরীক্ষায় ২.৫০-এর কম নয়) থাকতে হবে।
সভায় ভর্তি কার্যক্রম পরিচালনার জন্য কেন্দ্রীয় ভর্তি কমিটি ও ইউনিটভিত্তিক ভর্তি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ক্লাস আগামী ৪ এপ্রিল ২০২৭ থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।