কুবির নতুন সহকারী প্রক্টর মঞ্জুর হোসেন ও হালিমা আক্তার

কুবি সংবাদদাতা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মঞ্জুর হোসেন এবং ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক হালিমা আক্তার।
রবিবার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন চৌধুরীর স্থলাভিষিক্ত হয়েছেন ড. মো. মঞ্জুর হোসেন এবং পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক শাহিনুর আক্তারের স্থলাভিষিক্ত হয়েছেন হালিমা আক্তার। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর তারা এ দায়িত্ব পালন করবেন।
এ বিষয়ে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মঞ্জুর হোসেন বলেন, ‘আমার উপরে আস্থা রাখার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই। শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং কর্মকর্তা কর্মচারীসহ সব স্টেকহোল্ডারদের সহযোগিতা চাচ্ছি। সবাইকে সাথে নিয়ে এবং সবার মতামতকে অবশ্যই বিবেচনায় নিয়ে কাজ করবো। আমার ভুল ভ্রান্তিগুলো অবশ্যই আপনারা ধরিয়ে দেবেন।’
এ বিষয়ে ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক জনাব হালিমা আক্তার বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে এই পদে নিয়োগ দেওয়ার জন্য যোগ্য মনে করেছে, এজন্য আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট কৃতজ্ঞ। আমি সবসময় বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের সাথে যারা স্টেকহোল্ডার আছে সবার আগে ছাত্র, তারপরে সহকর্মী এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ যাতে সুন্দর থাকে সেই জন্য আমি দায়িত্বে না থেকেও সবসময় চেষ্টা করেছি, কীভাবে বিশ্ববিদ্যালয়টাকে সুন্দর করা যায়।’
তিনি আরও বলেন, প্রক্টরসহ প্রশাসনের সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা, একই সাথে ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে আমি কাজ করার আগ্রহ প্রকাশ করবো এবং এই বিষয়ে আমার মতামত দিয়ে প্রশাসনের সাথে থাকবো।