গণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা হলেন সহযোগী অধ্যাপক শাহ আলম

গবি সংবাদদাতা

গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) নতুন ছাত্র উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ শাহ আলম। বুধবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশ জানানো হয়, আগামী ২৯ জুলাই ২০২৬ থেকে ২৮ জুলাই ২০২৮ পর্যন্ত দুই বছরের জন্য প্রথমবারের মতো সহযোগী অধ্যাপক মোহাম্মদ শাহ আলমকে ছাত্র উপদেষ্টার দায়িত্ব দেওয়া হলো।
নবনিযুক্ত ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক শাহ আলম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ছাত্র উপদেষ্টা হিসেবে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা, শিক্ষা, গবেষণাসহ শিক্ষা কার্যক্রমের গতি আরও ঊর্ধ্বগামী করে বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীবান্ধব করে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবো। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষক, কর্মকর্তা- কর্মচারী সবার সহযোগিতা ও সুপরামর্শ কামনা করি।’

জাবির নিরাপত্তাকর্মীকে হুমকির অভিযোগ গবি শিক্ষার্থীর বিরুদ্ধে