রুটিনে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ না থাকায় পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের নির্দেশনা থাকা সত্ত্বেও টেস্ট পরীক্ষার রুটিনে বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ না করায় পরীক্ষা বর্জন করেছে কবি নজরুল সরকারি কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা। পাশাপাশি বিষয়টি নিয়ে রবিবার (৯ আগস্ট) সকালে বিভাগের অফিসে প্রতিবাদও জানান তারা।
জানা গেছে, গত ২২ জুন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের অধীনে থাকা সব কলেজের প্রাতিষ্ঠানিক ও অ্যাকাডেমিক কার্যক্রমে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের কঠোর নির্দেশনা দেয়। তবে, নির্দেশনা অমান্য করে সম্প্রতি কবি নজরুল সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রকাশিত টেস্ট পরীক্ষার রুটিনে বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করা হয়নি বলে অভিযোগ উঠে।
এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা। তাদের মতে, বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সিদ্ধান্ত অমান্য করায় শিক্ষার্থীদের অ্যাকাডেমিক পরিচয় হুমকির মুখে পড়েছে। এর প্রতিবাদে অর্থনীতি বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থীরা একজোট হয়ে নির্ধারিত পরীক্ষা বর্জনের করেন এবং বিভাগীয় অফিসে প্রতিবাদ জানায়।
অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রাফি বলেন, আমাদের একটাই দাবি, রুটিন, প্রশ্ন ও উত্তর পত্রে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম উল্লেখ করা। আমরা বিভাগীয় প্রধানের কাছে এ বিষয় জানতে চাইলে তিনি বলেন, তারা আমাদের পরীক্ষা নেবেন না। পরীক্ষা দিতে হলে বিশ্ববিদ্যালয়ে যেতে বলেছেন। তিনি আমাদের অপমান করে বলেন, ‘আমরা নাকি কুকুরের মতো ভেসে এসেছি।’
শিক্ষার্থী মোহাম্মদ হাবিব মিয়া বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশ থাকা সত্ত্বেও আমাদের টেস্ট পরীক্ষার রুটিনে বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করা হয়নি। তাই আমরা পরীক্ষা বর্জন করেছি।
এসব বিষয়ে জানতে চাইলে কবি নজরুল সরকারি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আফসানা পারভীন বলেন, ‘টেস্ট বা ইনকোর্স পরীক্ষায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম ব্যবহার করতে হবে এ ধরনের কোনো নির্দেশনা আসেনি, তাহলে কেন আমরা তা ব্যবহার করবো?’
শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ করার প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এই রকম কোনো ঘটনা ঘটেনি, বরং শিক্ষার্থীরাই অফিসে এসে আমাদের সঙ্গে খারাপ আচরণ করেছে।’

সাত কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারি

-CznNewsLab-2c9955-256x144.webp)