শিরোনাম

নজরুল বিশ্ববিদ্যালয়ে যোগ দিলেন নতুন উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
নজরুল বিশ্ববিদ্যালয়ে যোগ দিলেন নতুন উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।

নজরুল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন তার কর্মক্ষেত্রে যোগদান করেছেন। তিনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮ম উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন।

শনিবার (১৬ মে) দুপুর ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ে পৌঁছান নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন  অনুষদের ডিনসহ অন্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সদস্যরা। 

দায়িত্ব নেওয়ার পর নবনিযুক্ত উপাচার্য  'নজরুল ভাস্কর্য' ও 'চির উন্নত মম শির' স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সদস্যরা। 

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, 'ফুল পবিত্র, সৌন্দর্য ও ভালোবাসার প্রতীক। সুন্দরতম জিনিসটি আমার জন্য এনেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। এই ফুল তখনই অর্থবহ হবে, যখন এই ফুলের মর্যাদা রাখতে পারবো। তাই আমার বিদায় বেলায় যদি ফুলটা হতো, সবচেয়ে ভালো হতো।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮ম ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। এ ছাড়া তিনি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। আগামী চার বছর তিনি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

/এসআর/