বঙ্গবন্ধুকে নিয়ে বেরোবি ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

বেরোবি সংবাদদাতা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের কার্যনির্বাহী সদস্য মিনার হোসেন নয়ন। মুহূর্তের মধ্যে সেটি ব্যাপকভাবে ছড়িয়ে গেছে। যা নিয়ে ক্যাম্পাসজুড়ে চললে নানা আলোচনা সমালোচনা।
শনিবার (১৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে নয়ন ওই স্ট্যাটাস দেন।
নয়ন বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী। গত ৭ জুলাই ঘোষিত বেরোবি শাখা ছাত্রদলের ৯৪ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটির কার্যনির্বাহী সদস্য তিনি।
ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একটি জাতির রূপকার’ হিসেবে উল্লেখ করে ছাত্রদল নেতা মিনার হোসেন নয়ন লেখেন, ‘বিনম্র শ্রদ্ধা, হে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান– একটি জাতির রূপকার।’
তিনি আরও লেখেন, ‘যতদিন রবে পদ্মা, মেঘনা, যমুনা, ততদিন বাঙালির হৃদয়ের মণিকোঠায় অমর হয়ে থাকবেন আপনি।’
বঙ্গবন্ধুর রাজনৈতিক ও ঐতিহাসিক ভূমিকা তুলে ধরে স্ট্যাটাসে তিনি আরও লেখেন, ‘আপনি শুধু একজন রাজনীতিবিদ নন– আপনি বাঙালির ইতিহাসের অবিচ্ছেদ্য অধ্যায়, একটি জাতির আত্মপরিচয়ের নির্মাতা ‘
সবশেষে নয়ন লেখেন, ‘আপনি রাজনীতির ঊর্ধ্বে– আপনি ইতিহাসের অংশ।’

স্ট্যাটাসের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি সাদাকালো ছবিও যুক্ত করেন ওই ছাত্রদল নেতা।
এদিকে, স্ট্যাটাসটি প্রকাশের আলোচনা সমালোচনা শুরু হলে কিছু সময় পর তা নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে মুছে দেন মিনার হোসেন নয়ন।
এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদল নেতা নয়ন বলেন, ‘এটা একটা মিস্টেক থেকে আমি পোস্ট দিয়েছিলাম। পরে আমি নিজেই তা ডিলিট করে দিয়েছি।’
তিনি দাবি করে বলেন, ‘পারিবারিক কারণে বর্তমানে আমি ছাত্রদলের রাজনীতি থেকে দূরে আছি। তবে এখনো অফিসিয়ালি পদত্যাগ করিনি।’
বেরোবি শাখা ছাত্রদলের সভাপতি রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন বলেন, ‘সে ছাত্রদলের সঙ্গে সাংগঠনিকভাবে জড়িত নেই।’
কমিটিতে মিনার হোসেন নয়নের নাম রয়েছে জানালে তিনি বলেন, ‘অতি শিগগিরই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো।’
এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তারা ফোন রিসিভ করেননি।