১৬ দিনের ছুটিতে যাচ্ছে নোবিপ্রবি
নোবিপ্রবি সংবাদদাতা

১৬ দিনের ছুটিতে যাচ্ছে নোবিপ্রবি
নোবিপ্রবি সংবাদদাতা
প্রকাশ : ২০ মে ২০২৬, ২২: ০৫

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে আগামী ২২ মে (শুক্রবার) থেকে ৬ জুন পর্যন্ত টানা ১৬ দিনের ছুটিতে যাচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)।
আজ (১৯ মে) রেজিস্ট্রার দপ্তরের এক নোটিশে জানানো হয়, আগামী ২৪ মে থেকে ক্লাসসমূহ এবং ২৫ মে থেকে অফিসসমূহ ৪ জুন পর্যন্ত বন্ধ থাকবে। যেহেতু ২২ মে ও ২৩ মে এবং ৫ জুন ও ৬ জুন সাপ্তাহিক বন্ধের দিন, সেহেতু আরো বাড়তি চারদিনসহ মোট ১৬ দিনের লম্বা ছুটিতে যাচ্ছে নোবিপ্রবির শিক্ষক, শিক্ষার্থীরা।
এছাড়া ২৫ মে থেকে ৬ জুন পর্যন্ত ১৩ দিনের ছুটি পাচ্ছে নোবিপ্রবির কর্মকর্তা-কর্মচারীগণ। এসময়ে সব অ্যাকাডেমিক কার্যক্রম এবং প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আনসার বাহিনীর একটি টিম বিশ্ববিদ্যালয়ে অবস্থান করবেন।
ঈদ ও গ্রীষ্মকালীন ছুটিকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে এখন বাড়ি ফেরার আনন্দ বিরাজ করছে। ছুটি ঘোষণার পর থেকেই দূর-দূরান্ত থেকে আগত শিক্ষার্থীরা আগাম বাস ও ট্রেনের টিকিট সংগ্রহ করে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছেন। কেউ গুছিয়ে নিচ্ছেন লাগেজ ও প্রয়োজনীয় জিনিসপত্র, আবার কেউ পরিবার ও প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার অপেক্ষায় দিন গুনছেন। দীর্ঘদিনের ক্লাস, ল্যাব, টেস্ট, সেমিস্টার ও অন্যান্য অ্যাকাডেমিক ব্যস্ততার পর এই ছুটি শিক্ষক-শিক্ষার্থীদের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে। সাধারণত, পড়াশোনার চাপের কারণে পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ কম পাওয়া শিক্ষার্থীরা, এবার ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দমুখর ও স্বস্তিদায়ক সময় কাটানোর সুযোগ পাচ্ছেন।
ছুটিতে অফিস এবং হল ত্যাগের আগে বিদ্যুৎ সংযোগ, ফ্যান ও লাইট বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

/এমআর/