জামালপুর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ

জাবিপ্রবি সংবাদদাতা

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে শাখা ইসলামী ছাত্রশিবির। দলটির কেন্দ্রীয় কমিটির ঘোষিত ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
‘একটি হলেও বৃক্ষরোপণ করবো জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে’– এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (২১ জুন) বিকালে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষ রোপণ করেন শাখার নেতাকর্মীরা।
এ সময় শাখা সেক্রেটারি ফাহাদ আহমদ বলেন, ‘জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একজন সচেতন শিক্ষার্থী শুধু জ্ঞানচর্চায় নয়, সমাজ ও পরিবেশ রক্ষায়ও অগ্রণী ভূমিকা পালন করবে। সেই দায়বদ্ধতা থেকেই আমাদের এ উদ্যোগ।’
তিনি আরও বলেন, ‘প্রতিটি নাগরিক অন্তত একটি গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব গ্রহণ করলে দেশ আরও সবুজ এবং বাসযোগ্য হয়ে উঠবে। আজকের এই কর্মসূচি শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং একটি সুন্দর ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার সামাজিক অঙ্গীকার।’
কর্মসূচি শেষে নেতাকর্মীরা ভবিষ্যতেও ক্যাম্পাসকে আরও সবুজ এবং পরিবেশবান্ধব করে তুলতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

জাবিপ্রবিতে মৎস্য ব্যবস্থাপনা নিয়ে আন্তর্জাতিক সেমিনার