চবি শিক্ষার্থীদের মারধরের ঘটনায় গ্রেফতার ২
চবি সংবাদদাতা

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ১৫: ১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান।
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুইজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বর্তমানে তারা হাটহাজারী মডেল থানায় আটক রয়েছেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে তাদের আদালতে পাঠানো হবে।
গ্রেফতারকৃতরা হলেন – মোহাম্মদ ইমন ও মো. নাঈম।
জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের রেলক্রসিং এলাকায় সময় টিভির ক্যাম্পাস প্রতিনিধিসহ চার শিক্ষার্থীর ওপর স্থানীয়দের হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় রাত সাড়ে ৩টার দিকে ভুক্তভোগী জাহিন আবির সরকার বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় একটি মামলা করেন। পরে শনিবার ভোরে মামলার প্রধান অভিযুক্ত মোহাম্মদ ইমনকে হাটহাজারীর এগারোমাইল এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
এর আগে, হামলার ঘটনার পরপরই আরেক অভিযুক্ত নাঈমকে গ্রেফতার করা হয়।

/এফআর/

চবি শিক্ষার্থীদের ওপর আবারও স্থানীয়দের হামলা, সাংবাদিকসহ আহত ৪