কনসার্টে স্টেজে বসা নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

জবি সংবাদদাতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নবীনবরণ উপলক্ষে একটি কনসার্টের আয়োজন করা হয়। তবে কনসার্টের স্টেজে বসাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাঠালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কনসার্ট চলাকালে স্টেজে জবি শাখা ছাত্রদলের ২ নম্বর যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি ও ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সুমন সর্দারের অনুসারীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। পরে সামাজিক বিজ্ঞান ভবনের সামনে কাঁঠালতলা এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
সংঘর্ষে আহতরা হলেন- গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানজিল আহমেদ মিথিল, ১২ ব্যাচের কেমেস্ট্রি বিভাগের শিক্ষার্থী শাওন ও মনির। আহত তিনজনই চিকিৎসার জন্য ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে যান।
এ বিষয়ে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কামাল হোসেন বলেন, ‘আহত অবস্থায় তিনজন চিকিৎসা নিতে এসেছিলেন। তাদের মধ্যে দুজনের মাথায় আঘাত ছিল। একজনকে সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।’
তবে সংঘর্ষে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে জবি শাখা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক সুমন সর্দার বলেন, সিনিয়র জুনিয়দের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে হাতাহাতি হয়েছে। আমরা সেটা মিটমাট করে ফেলেছি।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজম খান বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। বিষয়টি জেনে ব্যবস্থা নেব।’

বোরকা পরে জবিতে যুবক, মিললো আবাসিক হোটেলের কার্ড