নম্বর প্লেটহীন মোটরসাইকেলে এসে কুয়েটের অধ্যাপকের ওপর হামলা

সিজেডএন ডেস্ক

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি খালিশপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
বুধবার (১২ আগস্ট) সকালে খুলনার মুজগুন্নি আবাসিক এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।
অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে বাসা থেকে বের হয়ে মূল সড়কের দিকে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি অধ্যাপক রফিকুল ইসলামের ঘাড়ে আঘাত করেন। পরে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ঘটনার পর অধ্যাপক রফিকুল ইসলাম খালিশপুর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা পর্যালোচনা শুরু করেছে।
খালিশপুর থানার উপপরিদর্শক (এসআই) বিপ্লব শেখ বলেন, অধ্যাপক রফিকুল ইসলাম বাড়ি থেকে মূল সড়কের দিকে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তার ঘাড়ে আঘাত করে পালিয়ে যান। পরে তিনি থানায় অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করেছে।
তিনি আরও বলেন, হামলাকারীদের ব্যবহৃত মোটরসাইকেলটির কোনো নম্বর প্লেট ছিল না। এ ছাড়া মোটরসাইকেলে থাকা দুজনের চেহারাও সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে শনাক্ত করা যাচ্ছে না।
হামলার পেছনে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এসআই বিপ্লব শেখ।
এ বিষয়ে জানতে অধ্যাপক ড. মো. রফিকুল ইসলামের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।