শিরোনাম

চবি ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা

চবি সংবাদদাতা
চবি সংবাদদাতা
চবি ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা
ইব্রাহিম হোসেন রনি ও হাবিবউল্লাহ খালিদ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রশিবিরের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে বহাল রয়েছেন চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি। সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের এমফিলের শিক্ষার্থী হাবিবউল্লাহ খালিদ।

বৃহস্পতিবার (২৫ জুন) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, গতকাল মঙ্গলবার শাখার সদস্যদের নিয়ে অনুষ্ঠিত সদস্য সমাবেশে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদের সঞ্চালনায় নতুন কমিটি ঘোষণা করা হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ। তিনি ২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য ইব্রাহীম হোসেন রনিকে শাখা সভাপতি হিসেবে বহাল ঘোষণা করেন। একই সঙ্গে শাখা সেক্রেটারি মনোনয়নের লক্ষে সদস্যদের পরামর্শ আহ্বান করেন।

পরবর্তী সময়ে সদস্যদের পরামর্শের ভিত্তিতে হাবিবউল্লাহ খালিদকে শাখা সেক্রেটারি হিসেবে মনোনীত করেন।

/এফআর/