নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির ওপর প্রশিক্ষণ কর্মসূচি

নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে সুশাসন, দক্ষ ফাইল ব্যবস্থাপনা ও নথি লিখন বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত ‘সুশাসন, দক্ষ ফাইল ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে নথি লিখন’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা শিক্ষিত হলেও পেশাগত দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষেত্রের বিভিন্ন সীমাবদ্ধতা দূর করে প্রশাসনিক কার্যক্রমকে আরও দক্ষ, স্বচ্ছ ও গতিশীল করা সম্ভব।
তিনি আরও বলেন, সুশাসন প্রতিষ্ঠার জন্য স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন, নৈতিকতা ও জনকল্যাণ নিশ্চিত করতে হবে। নৈতিক শিক্ষার অভাব, রাজনৈতিক প্রভাব এবং অতি উৎসাহ কর্মক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলে। তাই পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, চেইন অব কমান্ড অনুসরণ, দায়িত্বের প্রতি আন্তরিকতা এবং সুন্দর আচরণের মাধ্যমে একটি জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে হবে। সুশাসন নিশ্চিত করা গেলে টেকসই উন্নয়নের পথ আরও সুগম হবে বলেও তিনি উল্লেখ করেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মাদ ইমদাদুল হুদা, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স) এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসান।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক মো. তানজিল হোসেন। উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. তুষার কান্তি সাহা।
এ সময় আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মো. জাহিদুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মকর্তাদের সুশাসনের নীতি, দক্ষ ফাইল ব্যবস্থাপনা, নথি লিখনের কৌশল এবং প্রশাসনিক কার্যক্রম দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন করার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

-CznNewsLab-2c9955-256x144.webp)