শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বরখাস্ত

নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক কল্যাণাংশু নাহাকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (১ জুলাই) প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উপাচার্যের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, কল্যাণাংশু নাহা বাংলাদেশ ইউনিভার্সিটি প্রোগ্রেসিভ টিচার্স সোসাইটি নামের একটি টেলিগ্রাম গ্রুপে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ একটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে গত ২৬ জুন অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে বক্তব্য দেন। সেখানে তিনি নিজের রাজনৈতিক আদর্শের সরকার প্রতিষ্ঠার করণীয় তুলে ধরার পাশাপাশি বর্তমান নির্বাচিত সরকারকে উৎখাতের পরিকল্পনা ব্যক্ত করেন বলে অভিযোগ করা হয়েছে। এ-সংক্রান্ত ভিডিও ও অডিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত রয়েছে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, এসব কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের চাকরি বিধির পরিপন্থী। তাই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ৪৩ (৪) ধারা এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্মচারী (দক্ষতা ও শৃঙ্খলা) বিধিমালা অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তদন্তের স্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
অফিস আদেশে আরও বলা হয়, সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খরপোষ ভাতা প্রাপ্য হবেন।