চবিতে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন, ভিডিও ভাইরাল

চবি সংবাদদাতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে মোটরসাইকেলে শোডাউন দিয়েছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার (২২ জুন) সকালে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের ধারণা, ভিডিওটি আজ (সোমবার) ভোরে ধারণ করা হয়েছে। পরে ভিডিওটি ছবি শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আবরার শাহরিয়ারের ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ছাত্রলীগ নেতা আবরার শাহরিয়ারের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট, শহীদ মিনার ও রেলক্রসিং এলাকায় সাত থেকে আটটি মোটরসাইকেল নিয়ে শোডাউন দিচ্ছেন দলটির কয়েকজন নেতাকর্মী। তবে ভিডিওতে আশপাশে তেমন মানুষের উপস্থিতি দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, সকালের কোনো এক সময়ে ভিডিওটি ধারণ করা হয়েছে।
ভিডিওতে অংশগ্রহণকারীদের ‘মুজিব আমার চেতনা, মুজিব আমার বিশ্বাস’, ‘শেখ শেখ মুজিব’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দিতে শোনা যায়।
ভিডিওতে বক্তব্যও রাখেন ছাত্রলীগ নেতা আবরার শাহরিয়ার। তিনি বলেন, ‘পাঁচ আগস্টের সময় মার্কিন ডিপ স্টেট, মোসাদ এবং পাকিস্তানি জঙ্গিবাহিনীর সহায়তায় ষড়যন্ত্র করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা দিয়েছিলাম, আমরা ফিরে আসবো। আমরা কথা রেখেছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে কোনোদিন জামায়াত-শিবিরের রাজাকারদের মিনি ক্যান্টনমেন্ট বা আঁতুড়ঘর হতে দেবো না।’
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, ‘ভিডিওটি আমি দেখেছি। তবে এটি কখন ধারণ করা হয়েছে, তা এখনই নিশ্চিত করে বলতে পারছি না। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। আমরা বিষয়টি খতিয়ে দেখবো।

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার দেবে রাবি ছাত্রদল