শিরোনাম

ময়মনসিংহ জেলা স্টুডেন্ট অ্যালায়েন্সের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
ময়মনসিংহ জেলা স্টুডেন্ট অ্যালায়েন্সের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন সরকারি বাংলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক কামরুল হাসানসহ অন্য শিক্ষকরা

পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রাজধানীর সরকারি বাংলা কলেজে ময়মনসিংহ জেলা স্টুডেন্ট অ্যালায়েন্সের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি ‘সবুজায়নে আমরাই আগামীর প্রতিশ্রুতি’।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১২টায় এই কর্মসূচির আয়োজন করা হয় সরকারি বাংলা কলেজ ক্যাম্পাসে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সরকারি বাংলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক কামরুল হাসান।

এছাড়া উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা স্টুডেন্টস অ্যালায়েন্স, সরকারি বাংলা কলেজের উপদেষ্টা কামরুল ইসলাম বেগ এবং সংগঠনটির আরেক উপদেষ্টা মেহেদী হাসান।

উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবদুর রহমান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সহকারী অধ্যাপক নাহরিন জাহান চম্পা বলেন, শুধু একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়, বরং পরিবেশ সংরক্ষণে সামাজিক আন্দোলন গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। তিনি মনে করেন, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ার অন্যতম মাধ্যম।

উপদেষ্টা মেহেদী হাসান বলেন, একটি গাছ, একটি প্রাণ, এই বার্তা ছড়িয়ে দিতেই এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন। তার বিশ্বাস, সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই গড়ে উঠবে আরও সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব বাংলাদেশ।

/এসআর/