জাকসুর উদ্যোগে বৃক্ষরোপণ ও এক হাজার গাছ বিতরণ

জাবি প্রতিনিধি

পরিবেশ সংরক্ষণ ও ক্যাম্পাসের সবুজ পরিবেশ অক্ষুণ্ন রাখতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুলাই) বিকাল চারটায় জাকসু ভবনের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু।
আয়োজকরা জানান, কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল, বিভাগ এবং সামাজিক সংগঠনের মধ্যে এক হাজার ফলজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়। একই সঙ্গে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কার্যক্রমও শুরু হয়েছে।
ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, পরিবেশ নিয়ে শুধু আলোচনা করলেই হবে না, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর উদ্যোগ নিতে হবে। জাকসুর এই কর্মসূচি সেই প্রচেষ্টারই অংশ। বৈরী আবহাওয়ার কারণে কর্মসূচিটি পরিকল্পনা অনুযায়ী বড় পরিসরে আয়োজন করা সম্ভব হয়নি। তবে গাছ বিতরণ ও বৃক্ষরোপণের কার্যক্রম শুরু হয়েছে।
তিনি আরও বলেন, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে ভবিষ্যতেও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের লেক ও পরিবেশ রক্ষায় চলমান এবং দীর্ঘদিনের অসমাপ্ত কাজগুলো দ্রুত বাস্তবায়নেরও আহ্বান জানান তিনি।
জাকসুর সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম পরিচয় এর সবুজ পরিবেশ। এই বৈশিষ্ট্য ধরে রাখতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি গাছপালা ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণেও গুরুত্ব দিতে হবে।
তিনি জানান, ঈদের পর ব্র্যাকের সহযোগিতায় প্রায় দুই হাজার গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় এবার জাকসুর উদ্যোগে আরও এক হাজার ফলজ ও ঔষধি গাছ বিতরণ ও রোপণ করা হচ্ছে।
জাকসুর পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক সাফায়েত মীর বলেন, বিশ্ববিদ্যালয়ের ২১টি হল সংসদ এবং কয়েকটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে আম, জাম, নিম, পেয়ারা, আতা, আমলকি, আমড়া, করমচা ও জলপাইসহ বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়েছে।
তিনি বলেন, সংশ্লিষ্ট হল ও বিভাগের আশপাশে এসব গাছ রোপণ এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে আরও সবুজ ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব। এ জন্য তিনি শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান।
কর্মসূচিতে জাকসুর এজিএস ফেরদৌস আল হাসান, শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু উবায়দা উসামাসহ বিভিন্ন বিভাগ, আবাসিক হল সংসদ এবং সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

র্যাগিংয়ের ঘটনায় জাবির ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার