মব সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে জাবি ছাত্রশক্তির নিন্দা
জাবি প্রতিনিধি

প্রকাশ : ১৯ মে ২০২৬, ২০: ১৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সাংবাদিকদের হুমকি ও মব সৃষ্টির অপচেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ।
মঙ্গলবার (১৯ মে) সংগঠনটির দপ্তর সম্পাদক কাজী মেহরাব তুর্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ক্যাম্পাসে পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণ, অকথ্য ভাষায় গালিগালাজ, মারমুখী আচরণ এবং সংবাদ প্রকাশকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে মব সৃষ্টির অপচেষ্টা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
এ ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস) ও প্রেস ক্লাবের দেওয়া যৌথ বিবৃতির প্রতি সংহতি জানিয়ে সংগঠনটি উল্লেখ করে, সাংবাদিকদের ‘ক্যারিয়ার ধ্বংস করার’ হুমকি, ভয়ভীতি প্রদর্শন ও পরিকল্পিতভাবে টার্গেট করার বিষয়টি স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ।
জাতীয় ছাত্রশক্তি আরও জানায়, স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের পরিবেশ কোনোভাবেই ভয়ভীতি, হুমকি বা উস্কানিমূলক আচরণের মাধ্যমে বাধাগ্রস্ত করা যেতে পারে না। সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা অত্যন্ত গুরুতর ঘটনা।
সংগঠনটি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে। এছাড়া জাবিসাস, প্রেস ক্লাবসহ দেশের সব সংবাদমাধ্যমের প্রতি সংহতি ও সমর্থন প্রকাশ করেছে জাতীয় ছাত্রশক্তি।

/এসআর/